শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাঁচা আমের টক-ঝাল ভর্তার রেসিপি

বাজারে এখন সবে কাঁচা আম উঠতে শুরু হয়েছে। কাঁচা আম দেখলেই সবার জিভে জল চলে আসে নিশ্চয়ই! কাঁচা আম লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে খাওয়ার স্বাদ অনন্য।

কাঁচা আমের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। পাকা আম স্বাদে মিষ্টি হওয়ায় ডায়াবেটিসের রোগীসহ অনেকের ক্ষেত্রে খাওয়া নিষেধ। তবে কাঁচা আমের বিভিন্ন পুষ্টিগুণ দীর্ঘমেয়াদী ব্যাধি থেকেও মুক্তি দেয়।

কাঁচা অনেকেই বিভিন্নভাবে খেয়ে থাকেন। কেউ আচার তৈরি করে খান আবার কেউ কাঁচা আমের পাতুরি, তরকারিতে ব্যবহার করে খেয়ে থাকেন। কাঁচা আমের জুসও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী।

তবে যা-ই হোক কাঁচা আমের টক-ঝাল ভর্তা খেতে সবাই পছন্দ করে থাকেন। বিশেষ করে গরমের দুপুরে কাঁচা আমের ভর্তা খেলে মুহূর্তেই আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। চলুন তবে জেনে নিন কীভাবে তৈরি করে কাঁচা আমের ভর্তা-

উপকরণ
১. আম ২টি
২. চিনি ২ চা চামচ
৩. পরিমাণমতো লবণ
৪. বিট লবণ আধা চা চামচ
৫. কাঁচা মরিচ কুচি ২-৩টি
৬. কাসুন্দি ১/৩ কাপ

পদ্ধতি

প্রথমে আম দুইটি লম্বা করে কুচি করে কেটে নিন। বেশি মিহি করে কুচি করবেন না। মাখানোর পর আম গলে যায় বেশি কুচি করে কাটলে।

এরপর একে একে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। কাঁচা আমের এ ভর্তা খেতে অনেকটা টক-ঝাল-মিষ্টি লাগবে। একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে।

খুবই কম সময়ে মাত্র ৬টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের অসাধারণ এ ভর্তা। পরিবারসহ উপভোগ করতে পারেন মজাদার এ আম ভর্তা।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত