সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাউন্সিলরের বাড়ির সীমানায় যুবকের মরদেহ

যশোর শহরের জেলরোড এলাকার অপু কাউন্সিলের বাড়ির সীমানা থেকে মেহেদি হাসান সাগর (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কাউন্সিলরের দাবি, হত্যার পর তার বাড়ির পাশে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
নিহত মেহেদি পেশায় রাজমিস্ত্রি। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর দক্ষিণপাড়ার ফকিরের মোড় এলাকার হানিফ শেখের ছেলে।

যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপু জানান, মঙ্গলবার সকালে বাড়ির সামনের চা দোকানি দোকান খুলতে এসে মরদেহটি দেখতে পান। এরপর তাকে জানালে তিনি পুলিশে খবর দেন।
তিনি দাবি করেন, ঘটনাস্থলে রক্ত পড়ে নেই। কেবল নিহতের শরীরে ছুরিকাঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। তার ধারণা হত্যার পর মরদেহটি তার বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।

যশোর কোতোয়ালি থানার থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, কাউন্সিলর অপুর বাড়ির পাশেই মরদেহটি পড়ে ছিল। মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা