সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাগজের কাপে চা পানে ভয়াবহ ক্ষতি:গবেষণা

বিষণ্ণতা কমাতে, আড্ডায়, চা-কফির কোনো বিকল্প নেই। তবে এই চা বা কফি পানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সবার আগে দেখতে হবে কোন কাপে চা পান করছেন। কাপটি যদি কাগজের কিংবা প্লাস্টিকের হয় তবে ভুলেও এই কাপে চা পান করবেন না।

রাস্তার ধারের কোনও দোকানে দাঁড়িয়ে চা-কফি খাওয়া মানেই হলো বেশির ভাগ ক্ষেত্রেই কাগজ কিংবা প্লাস্টিকের কাপে খাওয়া। এসব অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

তাদের মতে, কাগজ ও প্লাস্টিকের কাপে চা খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতি, কারণ হিসেবে তারা বলছে, গরম চায়ের তাপমাত্রার কারণে সরাসরি মানুষে পেটে টুকছে হাজার হাজার প্লাস্টিকের কণা।

গবেষণায় জানা গেছে, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এরপরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে।

সম্প্রতি ভারতের আইআইটি খড়গপুরে হওয়া এক গবেষণা প্রতিবেদনে এমন আতঙ্কের তথ্য উঠে এসেছে।

গবেষণায় আরও বলা হয়, প্লাস্টিকের কাপে কেউ দিনে তিনবার চা পান করলে তার শরীরে ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে।

তাদের মতে, কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম পানি কিংবা চা, কোনও কিছুই কাগজের কাপে খাওয়া উচিত নয়।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী