শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ ১৩ জনের করোনা পজেটিভ

সাতক্ষীরার কালিগঞ্জে করোনা আক্রান্তদের দিয়েই অফিস চালাচ্ছে ইসলামী ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্যাংকটির পাঁচজন স্টাফ নতুন করে করোনায় আক্রান্ত হয়। কালিগঞ্জ স্বাস্থ্য বিভাগ ব্যাংক কর্তৃপক্ষকে পাঁচজন স্টাফের করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়ে দেয়। এরপরও জনবল সংকট দেখিয়ে তাদের দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করান কর্তৃপক্ষ। ফলে অফিস স্টাফও গ্রাহকদের মাঝে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাখা টিতে ম্যানেজার ও দুইজন সিকিউরিটি গার্ডসহ ১৩ জন করোনায় আক্রান্ত।

নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন ব্যাংক কর্মকর্তা মুহাঃ সাইফুল ইসলাম (৪০), ফয়ছাল মাহমুদ, এইস এম খায়রুল্লাহ(৩৬), সিদ্দিকুর রহমান (৪১) ও সিকিউরিটি গার্ড হাবিবুর রহমান (৪২)।
এর আগে ব্যাংকটির আরো ৮ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়। তারা হলেন, ব্যাংকটির শাখা ব্যবাপস্থাপক নুর মোহাম্মদ, সেকেন্ড ম্যানেজার আবুল হোসেন, অফিস স্টাফ এসও নূরজ্জামান, শমসের আলী,খলিলুর রহমান,আকবার হোসেন, আব্দুর রহমান ও সিকিউরিটি গার্ড শরিফুল ইসলাম। এছাড়া করোনা উপর্সগ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছে আরো ৫ কর্মকর্তা
ব্যাংকটির সূত্র জানায়, শাখা টিতে মোট ৩৮ জন কর্মকতা রয়েছে। এছাড়া আরডিএস শাখায় আরো ১৩ জন অফিস স্টাফ রয়েছে। ব্যাংকটির কয়েক জন গ্রাহক জানান, ব্যাংটিতে বর্তমানে লেনদেন করতে ভয় পাচ্ছি। বেশির ভাগ স্টাফ করোনায় আক্রান্ত। সরকারের উচিৎ ব্যাংকটি লকডাউন করে দেয়া। ব্যাংটির এক কর্মকর্তা জানান, তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল মহোদয় কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এছাড়াও কালিগঞ্জ থানার এএসআই অনুপ কুমার দাশ(৪০), থানার সবটাফ নাজমুল আলম (২৩), রিক্তা পারভীন ও বাজার গ্রামের শেখ আব্দুর রউপের পুত্র শেখ আব্দুর রাজ্জাক (৩২) করোনা পজেটিভ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, বৃহস্পতিবার আক্রান্তদের ১৩ জুলাই নমুনা নেওয়া হয় ১৬ জুলাই তাদের করোনা পজেটিভ এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ