শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ’র মথুরেশপুরে বিট পুলিশ অফিসের কার্যালয় উদ্বোধন

কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে অপরাধ নির্মূল ও পুলিশের সেবা জনগণের দৌড়গোড়ায় পৌছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু ও পুলিশ অফিসের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিট পুলিশ অফিসের কার্যালয় উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন গাজী, বিশিষ্ঠ ব্যবসায়ি শাহিনুর ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের লিডার সাংবাদিক ইমরান আলী, সহঃ টিম লিডার দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক ফরিদুল কবির, সদস্য জাকিয়া রাজিয়া, হাবিব উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। বিভিন্ন অপরাধ নির্মূল ও মানুষের ছোটখাট সমস্যার সমাধান করা, বিবাদ, সাধারন ডাইরীকর, আইন শৃঙ্খলারক্ষা ও পুলিশকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার লক্ষে সরকার প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছে। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে বাংলাদেশে সামনের সারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের অগ্রনী ভূমিকা ইতিমধ্যে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। তেমনি উপজেলায় করোনা প্রতিরোধে মথুরেশপুর করোনা এক্সপার্ট টিম ব্যাপক প্রসংসিত অর্জন করেছে। প্রয়োজনে থানা পুলিশ করোনা সম্মুখযোদ্ধাদের পাশে থেকে সহযোগিতা করতে চায়, আপনারাও সহযোগিতা করবেন। তবে করোনা প্রতিরোধ কাজে যারা বাধা দেবে তাদের কোন ছাড় দেওয়া হবে না। তাই আমিও চাই আপনাদের সহযোগিতার মাধ্যমেই কালিগঞ্জকে শতভাগ মাদকমুক্ত করতে ও মথুরেশপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন উপহার দিতে।

এসময় ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার থানার উপ-পরিদর্শক (এসআই) চিত্ময় মন্ডল, ইউপি সচিব নাসরিন আক্তারসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ, গ্রাম পুলিশবৃন্দ, করোনা এক্সপার্ট টিমের সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা