কালিগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরার কালিগঞ্জ শাখার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাখা কার্যালয়ে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখার ভিপি ও শাখা প্রধান নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন অত্র ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশন আজগার আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইবাদ আলী কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ সহসভাপতি হাফিজুর রহমান প্রমূখ।
ইফতার মাহফিলে ব্যাংকের গ্রাহক সুধী ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মাহফিলের মোনাজাত ও দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ থানার মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন


