শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

কালিগঞ্জে ভাড়া বাড়িতে তালাবদ্ধ কক্ষ থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার বাজারগ্রাম কাশেমপুর গ্রামের মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর গ্রামেন শফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, শফিকুল ইসলামের সাথে নিহত রোজিনা পারভীনের কয়েক বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে ভাড়াবাড়িতে বসবাস করতো।

বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। শনিবার দিবাগত রাতে রোজিনা ও শফিকুলের মধ্যে ঝগড়া হয়। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীনের মৃতদেহ উদ্ধার করে। নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। নিহত রোজিনা পারভীনের স্বামী পলাতক রয়েছে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড