বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাট্য র‍্যালি, আলোচনা সভা ,মাছের পোনা অবমুক্ত ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে (২৪ জুলাই) রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ পুকুরে অবমুক্ত করা হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিংড়ি চাষ সম্প্রসারণ কালিগঞ্জ আঞ্চলিক মৎস্য কর্মকর্তা বিপুল কুমার বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান।

অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন মসজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মৎস্য চাষি মশিউর রহমান, স্বরচিত কবিতা পাঠ করেন কবি আবু হোসেন ঢালী প্রমূখ।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলায় তিন জন শ্রেষ্ঠ মৎস্য চাযীকে সম্মাননা ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ মৎস্য চাষিরা হলেন শেখ মশিউর রহমান, মোতালিব হোসেন, ও মোহাম্মদ মশিউর রহমান।

এবছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কালিগঞ্জের তারালিতে অবস্থিত এসিআই এগ্রোনীল লিমিটেড জাতীয়ভাবে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে।

এছাড়া সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী উপজেলার ধবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ রেজাউল ইসলাম পুরস্কারে ভূষিত হয়েছে।

উল্লেখ্য ২০২১ সালে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে জাতীয় শ্রেষ্ঠ উপজেলা পুরস্কার পেয়েছিল। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ জুলাই সকাল ১১ টায় উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্য জিবিদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই বিভিন্ন হাটবাজারে সুবিধামতো সময়ে চিংড়িতে ফুস পুশ বিরোধী অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা।

২৭ জুলাই সকাল ১১ টায় ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা মোস্তফার মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ২৮ জুলাই মৌতলা ইউনিয়ন পরিষদে সুফলভোগীদের প্রশিক্ষণ। ও ২৯ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা