শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জেলা পরিষদের পুকুরের সুপেয় পানি জনগণের জন্য উন্মুক্ত

কালিগঞ্জের মৎস্য সেটের পেছনের জেলা পরিষদের পুকুরের পানি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা রশীদ জানান, কালিগঞ্জের মৎস্য সেটের পেছনের জেলা পরিষদের পুকুরের পানি এ অঞ্চলের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করে থাকে।

এটি কোন দিন লিস দেওয়া হয়নি। কেও যদি এটিকে লিস নেওয়ার দাবি করে তবে তাদের কাছ থেকে কাগজপত্র দেখতে চাইবেন। এখন থেকে আর কেহ এ পুকুরে মাছ চাষ করতে পারবে না। মাছ ধরতে গেলেও লাগবে জেলা পরিষদের অনুমতি।

জানা যায়, ঐহিত্যবাহী জেলা পরিষদের এ পুকুরটি কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর, কাশেমপুর সহ আশেপাশের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করে আসছে দীর্ঘদিন যাবৎ।

তবে গত কয়েক বছর যাবৎ সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি পুকুরটি লিস নিয়েছে বলে দাবি করে। এরপর পুকুরের মাছ নিজের দাবি করে পানিতে মাছের খাদ্য ফেলে পুকুরের পানি মানুষের খাওয়ার অনুপযোগী করে তোলে।

বিষয়টির প্রতিকার দাবি করে স্থানীয় হাজারো জনগণ সাথে নিয়ে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মোহাম্মদ নজরুল ইসলামকে  অবহিত করেন।

শনিবার ( ১১ ফেব্রুয়ারি) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরেজমিন উপস্থিত হয়ে এ ঘোষনা দেওয়ার পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড