বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ডাকাতির ঘটনায় শ্যামনগরের মক্ষীরানি মাছুরা কারাগারে

গাজী হাবিব : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মধুসূদন কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মাছুরা বেগম(২৭) নামের এক মক্ষীরানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মাছুরা বেগম শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবু বক্কর গাজীর মেয়ে ও একই এলাকার আব্দুস সোবহানের স্ত্রী। আটকের সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে নেহা আক্তার তুষ্টিও সঙ্গে ছিল।

দায়িত্বশীল সূত্রে জানা যায়, সদর উপজেলার পুরাতন সাতক্ষীরাস্থ জামায়াত অফিসের বিপরীত গলির ভেতরে ভাড়া বাসায় থেকে সুন্দরী মাছুরা বেগম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির মামলাও রয়েছে। এরই জেরে সে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ডাকাত দলের সাথে সখ্যতা গড়ে ওঠে মাছুরার। বিয়েও করে ডাকাত দলের এক সদস্যকে।

একপর্যায়ে মাছুরা ডাকাত দলের সর্দারনী বা থলেদার হিসেবে বিভিন্ন প্রকার চোরাই মালামাল বিশেষ করে স্বর্ণ বিক্রির মূল নায়িকা বনে যায়। সর্বশেষ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মধূসুদন কর্মকারের বাড়ী থেকে ডাকাতি হওয়া স্বর্ণ বিক্রয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মধুসূদন কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের সাথে আসামী মাছুরা বেগমের সখ্যতা থাকায় লুন্ঠিত স্বর্ণালংকার তার কাছে গচ্ছিত রাখে এবং পরবর্তীতে লুণ্ঠিত স্বর্ণালংকার তার দ্বারা অজ্ঞাত স্থানে বিক্রয় করে। তদন্তকালে পুলিশি কলাকৌশল প্রয়োগসহ মোবাইল টেকনোলজি ব্যবহার করে উক্ত মামলার ঘটনার সাথে মাছুরা বেগমের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে।

একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছে, গত কয়েকদিন আগে মাছুরা শ্যামনগরের একটি জুয়েলার্স এর দোকানের কিছু স্বর্ণের গহনা বিক্রি করেছে। তাছাড়া সাতক্ষীরা জামায়াত অফিসের সামনের গলিতে থাকা তার ভাড়া বাসায় বিভিন্ন প্রকার অস্ত্র ও মাদক আছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই দিবাগত রাতে কালিগঞ্জের মধুসূদন কর্মকারের বসতবাড়ীতে ৫/৬ জন ডাকাত প্রবেশ করে তাকে ও তার স্ত্রীসহ এক ভাইকে ছুরি ও লোহার রড দিয়ে গুরুতর জয়খম করে নগদ ২২ হাজার টাকা, ৭ ভরি ০৯ আনা ওজনের স্বর্ণের গহনা ও একটি মোবাইল ফোন লুঠ করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীরামপুর গ্রামের সীতানাথের ছেলে মধুসূদন কর্মকার বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে পরদিন (৬ জুলাই) একটি মামলা দায়ের করে। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এছাড়া গ্রেপ্তার হওয়া মাছুরার বিরুদ্ধে শ্যামনগর থানা পাঁচটি মামলা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন