বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ডিসিআর ও ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার করায় মামলায় জড়িয়ে হয়রানি, সংবাদ সম্মেলন

কালিগঞ্জের চম্পাফুলে দীর্ঘদিন অবৈধভাবে দখলে রাখা ডিসিআর ও ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার করায় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের ঘুষুড়ী গ্রামের ইমান আলী মিস্ত্রী ছেলে জাকির হোসেন।

তিনি বলেন, ঘুষুড়ী মৌজায় দাগ নং- ১৬১, ১৬২, জমির পরিমান .৯০ একর। উক্ত সম্পত্তি ৩০ থেকে ৩৫ বছর ধরে আমরা ভোগদখল করে আসছি। কিন্তু বিগত আওয়ামী সরকারের সময়ে প্রভাবখাটিয়ে ৩ থেকে ৪ শতক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় একই এলাকার মৃত পাচু গাজীর ছেলে শহর আলী গাজী মোংলাসহ তার পরিবারের সদস্যরা। তাদের কোন কাগজপত্র না থাকলেও অবৈধভাবে আমাদের ওই সম্পত্তি দখল করে। সে সময় স্থানীয়ভাবে শালিস বৈঠক ডাকা হলেও তারা কোন শালিসে উপস্থিত হয়নি। শহর আলী গাজী মোংলার ৪টি মেয়ে রয়েছে। প্রতিটি মেয়েই বাড়িতে থাকে। যে কোন বিষয়ে ওই মেয়েরা এগিয়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। যে কারনে সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়নি। ৫ আগস্ট সরকারের পতনের পর স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমাদের সম্পত্তি দখলে নিয়ে ঘেরাবেড়া দেই। সে সময় শহর আলী গাজী মোংলা গং মৌখিকভাবে বাধা দিলেও সেখানে উভয় পক্ষের সাথে কোন ধরনের হাতাহাতি বা মারপিটের ঘটনা ঘটেনি। কিন্তু পরবর্তীতে একটি কুচক্রী মহলের ইন্ধনে আমাদের নামে থানায় একটি মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। পরবর্তীতে আমলী ২ নং আদালত কালিগঞ্জ সাতক্ষীরায় শহর আলী গাজী মোংলার কন্যা রোজিনা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় প্রধান আসামী করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য মো: মান্নান মোড়লকে। অথচ মান্নান মোড়ল কিছুই জানে না এবং ঘেড়াবেড়া দেওয়ার সময় তিনি সেখানে উপস্থিতই ছিলেন না।

তিনি আরো বলেন, রোজিনা খাতুনকে মারপিট করা হয়েছে দাবি করে মামলা এবং সংবাদ সম্মেলন করা হয়েছে। কিন্তু সেদিন সেখানে মারপিটের কোন ঘটনাই ঘটেনি। রোজিনা খাতুন সৌদী আরবে গৃহকমীর কাজ করতো। সেখানে নির্যাতিত হয়ে দেশে এসেছে। যে কারনে সে দীর্র্ঘদিন ধরে অসুস্থ্য। ওই অসুস্থ্যতাকে পুজিঁ করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। ৫ আগস্ট এর পরে কালিগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিয়ে বসাবসির জন্য ডাকালেও তারা হাজির হয়নি। চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউনিয়ন পরিষদের মেম্বরগণ একত্রিত হয়ে বিষয়টি সমাধানের জন্য বসার আহ্বান জানালেও শহর আলী গাজী মোংলা এবং তার কন্যা রোজিনা খাতুনগং হাজির না হয়ে দারগাসহ গণ্যমান্য ব্যক্তিদের উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্বামী না থাকার সুযোগ কাজে লাগিয়ে এলাকায় অনৈতিক কাজও করে যাচ্ছে। পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলাও দিয়েছে ওই রোজিনা খাতুন। নারী হওয়ার কারনে তার কথা সবাই বিশ^াস করে। ফলে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। তারা আমাদের খুন, ধর্ষন ও নারী নির্যাতনের মত মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নামে গওয়া মিথ্যা মামলা তদন্ত পূর্বক ন্যায় বিচার এবং ওই রোজিনা গংয়ের ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে তিনি।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!