শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পুত্রকে হত্যার পর গুমের অভিযোগে পিতা ও সৎ মা আটক

কালিগঞ্জে আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে প্রায় ৬ মাস আগে হত্যার পর গুম করার অভিযোগে পিতা ও সৎ মাকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার চাম্পাফুল গ্রামের ঢালী পাড়ায়।

চাম্পাফুল ইউপি’র ২নং ওয়ার্ডের সদস্য সাইলুজ্জামান খান জানান, প্রায় ৬ মাস যাবত আরিফুল ইসলাম নিখোঁজ রয়েছে। আরিফুল ইসলামের অবস্থান সম্পর্কে প্রতিবেশীরা তার পিতা ইমান আলী মোড়ল ও তৃতীয় স্ত্রী জোহরা খাতুনকে জিজ্ঞাসা করলে তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী ঘটনাটি স্থানীয় ১নং ওয়ার্ডের সদস্য কাইয়ুম গাইনকে জানান। ইউপি সদস্য কাইয়ুম গাইন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইমান আলী মোড়ল ও সৎ মা জোহরা খাতুনের নিকট আরিফুল ইসলাম সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, গত চৈত্রমাসের ১ তারিখ রাতে তাদের ছেলে বাড়ির পাশের একটি গাছের ডালে দড়ির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। পরদিন সকালে ঝুলে থাকা লাশ দেখতে পেয়ে তারা গাছ থেকে লাশ নামিয়ে কাউকে কিছু না জানিয়ে বিকেলে বাড়ির পাশে কবর দেয়। আত্মহত্যার ঘটনা কাউকে জানানো হয়নি কেন জানতে চাইতে তারা জানান, পুলিশকে জানালে মৃত ছেলের কিডনি খুলে নিয়ে যাবে এজন্য কাউকে না জানিয়ে ইমান আলী একাই বাড়ির পাশে কবর খুড়ে তাকে দাফন করে। ইমান আলী মোড়ল ও জোহরা খাতুনের রহস্যজনক আচরণ ও বক্তব্যের প্রেক্ষিতে জনতা আরিফুলকে হত্যার পর লাশ গুম করার জন্য পুতে রাখার অভিযোগে ইমান আলী ও জোহরা খাতুনকে আটক করে থানায় খবর দেয়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানার উপ-পরিদশক চিন্ময় মন্ডল রাত সোয়া ৮ টার দিকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের থানায় আনা হচ্ছে। শনিবার সকালে লাশ উত্তলোনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, আরিফুল ইসলাম ইমান আলী মোড়লের প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান। দ্বিতীয় স্ত্রীর শরিফুল ইসলাম (১০) নামে একটি ছেলে রয়েছে। সে হাফেজিয়া মাদ্রাসায় পড়ছে। প্রথম ও দ্বিতীয় স্ত্রী ইমান আলীকে ছেড়ে চলে গেছে। সর্বশেষ স্ত্রী জোহরা খাতুনের কোন সন্তান নেই।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন