বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি সংঘের নামে জমি দখলের অভিযোগ

কালিগঞ্জ উপজেলায় ‘বঙ্গবন্ধু স্মৃতি সংঘ’ নামে সাইনবোর্ড টাঙিয়ে মালিকানা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাদারতলা, রঘুনাথ পুর সড়কের পাশে ওই সাইনবোর্ডটি টাঙিয়ে অন্যর জমি দখলে ব্যস্ত হয়ে পড়েছে একদল কুচক্রী মহল।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিকপক্ষ। জমি মাপ জরিপ করে মীমাংসার জন্য চেষ্টা করলেও ব্যার্থ হন কালিগঞ্জ থানা পুলিশ।কোন প্রকার মিমাংসা ছাড়ায় বঙ্গবন্ধুর নাম করে ওই জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় কয়েকজন যুবক। রবিবার (২৯ আগস্ট) জমি মাপ জরিপের নামে দখলের চেষ্টা করে ক্লাবের সভাপতি ও তার সহযোগীরা বলে জানান স্থানীয়রা।

লিখিত অভিযোগ ও স্থানীয়দের মাধ্যমে জনাযায়, রঘুনাথপুর মৌজার ১৭৭৯ নম্বর দাগে মাদারতলাএলাকায় জমিটির অবস্থান। মানপুর গ্রামের মৃত আছেন আলীর ছেলে আওয়াল হোসেন বংশপরম্পরায় ওই জমি ভোগদখল করছেন। প্রায় ৩ বছর আগে রঘুনাথপুর গ্রামের কাওসার হোসেন নামের এক ব্যক্তি ওই জমি তার বলে দাবি করেন। গত ১ বছর আগে কওসার আওয়ালের পৈতৃক সম্পত্তি ক্লাবের লোকজনকে দখল করে নিতে বলে।

এ কারণে স্থানীয় কয়েকজন যুবক মিলে ক্লাবের ঘর তুলে জমিটি দখলে করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, ওই জমিতে বাদীর বসত ঘর রয়েছে। সামনে দখল করে নিয়ে ক্লাব ঘর বানিয়ে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তারা। প্রায় ১ বছর আগে জমিতে পিলার দিয়ে ঘর বাঁধার চেষ্টা করে ক্লাবের সভাপতি আলতাফ হোসেন। বাঁধা দিলে তারা ‘বঙ্গবন্ধু স্মৃতি সংঘ’ নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। আওয়াল গরীব ও অসহায় হওয়ায় ক্লাবের নামে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছে তারা।

জমি দখল কারি বঙ্গবন্ধু স্মৃতি সংঘ’র সভাপতি আলতাফ হোসেন জমির কোন প্রকার কাগজ ছাড়া দখলের বিষয় স্বীকার করে বলেন, সরকারি খাসজমি দখল করে নিয়ে ক্লাবটি আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি যাতে করে মানুষ বঙ্গবন্ধুর জীবনী সর্ম্পকে জানতে পারে।

জয়পত্রকাঠি ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, আমার জানামতে ওই জমি মালিকানাধীন। তবে ওই জমি যদি সরকারি খাসজমি হয় তাহলে বসত ঘর অথবা ক্লাব নির্মাণ করতে হলে অবশ্যই ইজারা নিতে হবে। তানাহলে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্যর জমি অথবা সরকারি খাসজমি দখল করে নিয়ে বঙ্গবন্ধুর নাম কোন প্রতিষ্ঠান গড়ে তোলা রাষ্ট্রীয় ভাবে অবৈধ। নিজেদের স্বার্থ উদ্ধার ও সরকারের দূ্র্নাম করার জন্য একদল কুচক্রী মহল ভুঁইফোড় সংগঠন তৈরি করে এসব ঘৃনীত কাজের সাথে যুক্ত হয়।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আশিষ কুমার হালদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় কোন প্রকার বিচার করার সুযোগ নেই। আওয়াল হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে জমিজমা মেপে দু’পক্ষকে স্থানীয় ভাবে মিমাংসা জন্য বলা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন