বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষক সমিতির শোক!

কালিগঞ্জে বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষকের পিতার ইন্তেকাল

কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীনের পিতা জিএম বাবর আলী ওরফে পন্ডিত বাবু (৭৫) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের একজন বিশিষ্ট সমাজসেবক এবং জমিজমা ও দলিল বিশেষজ্ঞ।

শুক্রবার (১০ মার্চ) সকাল ৬:১৫ মিনিটে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। জুম্মা বাদ সাদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার, ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, রতনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, ইউপি সদস্য ডা: আব্দুল কাদের সহ উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

তার মৃত্যুতে কালিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম ,সহ-সভাপতি ডি এম মমতাজ উদ্দিন, মোঃ নজরুল ইসলাম ,রবীন্দ্রনাথ বাছাড়, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার বৈদ্য, কামরুজ্জামান, অর্থ সম্পাদক রেজোয়ান হারুন সহ সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা