শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে ১০৭৬টি গাছ রোপণ

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালনে কালিগঞ্জে ১ হাজার ৭৬টি গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর উদ্যোগে উপজেলার পিরোজপুর বাইপাস সড়কের পাশে শিমুল, পলাশ, সোনালু, জামরুল, কৃষ্ণচূড়া, ছাদিয়ান, আমড়া, বেল ও তালসহ দেশীয় প্রজাতির এসব গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মুন্সী’র সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদৌস শিমুল, চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মৌতালা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর গাজী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রি, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, উপজেলা বিআরডিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম আব্দুল গফফার, আওয়ামী লীগ নেতা প্রভাষক শামসুল হুদা কবির খোকন প্রমুখ অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, রোপিত গাছের চারাগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা ও শোভাবর্ধনের পাশাপাশি ওষুধি, খাদ্য ও পুষ্টির চাদিহা পূরণে সহায়ক। প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে এমন একটি উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা স্বার্থক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড