বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সরকারি জায়গায় রাতের আধাঁরে ঘর নির্মাণ!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতের আঁধারে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে সরজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়ক ও নেংগী রোডের দক্ষিণ-পশ্চিম কর্নারে, কাঁচা বাজারের মধ্যে, দুই পাশে গ্রেড বিম সহ কলাম তৈরি করা হয়েছে।

বাজারের কাঁচামাল ব্যবসায়ী ওয়াহেদ আলী, ইসমাইল গাজী, ইসলাম গাজী সহ একাধিক কাঁচামাল ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করে আসছি কিন্তু হঠাৎ রাতের আধাঁরে বালিয়াডাংগা গ্রামের আব্দুর রহিম সরদারের পুত্র আব্দুস সামাদ সরদার ঘর নির্মাণের জন্য গ্রেড দিয়ে দখল করে নিয়েছেন।’

সকাল ১১ টার দিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদ সরজমিনে পরিদর্শন শেষে সরকারি জায়গাতে অবৈধ স্থাপনা নির্মাণ কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন এবং অবৈধ স্থাপনা নির্মাণকারী আব্দুস সামাদ সরদারের পুত্র জাকির হোসেনের উপস্থিতিতে তিন দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য মৌখিক নির্দেশ প্রদান করেন।

জানা যায়, ইতোপূর্বে উপজেলা ভূমি অফিসের মৌখিক নির্দেশনায় উক্ত স্থানে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় ঘর নির্মাণের ভিত্তি স্থাপন করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে ভূমি অফিস ও প্রশাসনের ভূমিকা নিয়ে।

এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সরকারি জায়গা দখল মুক্ত রাখার আহবান জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ী ও সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা