বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সাহসী প্রতিবাদ আর ক্ষমার দৃষ্টান্ত দেখালেন শিক্ষার্থী সাবিনা

মেয়েটির নাম সাবিনা ইয়াসমিন। ঢাকাস্থ তিতুমীর কলেজের শিক্ষার্থী। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্মরত। বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে।

প্রতিবারের ন্যায় এবারো পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। ঈদের ৩য় দিন ১৬ মে সকাল ১০ টার দিকে বন্ধুবান্ধব নিয়ে পর্যটনকেন্দ্র বসন্তপুর সীমান্ত এলাকায় ঘুরতে যান। এসময় স্থানীয় মাছিদুল ওরফে মাছি নামধারী যুবক তাদের আটক করে এবং বিশ্রী ভাষায় গালিগালাজ সহ শারীরিকভাবে নির্যাতন করে।কৌশলে সাবিনা ও তার বন্ধুরা সেখান থেকে চলে আসে। পরবর্তীতে ১৯ মে সাবিনা ইয়াসমিন তার নিজ ব্যবহৃত ফেসবুক আইডিতে উক্ত ঘটনা ও নির্যাতনকারীর ছবি দিয়ে একটি প্রতিবাদী পোস্ট করে। এরপর থেকেই সমলোচনার ঝড় ওঠে।

বিষয়টি ভাইরাল হয়।

সাবিনা ইয়াসমিন আইনি ঝামেলায় জড়াতে চাননি। এজন্য তিনি প্রশাসনে কোনো ধরনের অভিযোগ দিতে রাজি হননি।

পরবর্তীতে স্থানীয় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল ও ইউপি সদস্য সালাম গাইনের মধ্যস্ততায় সাবিনা ইয়াসমিন ও তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন অপরাধী ওই যুবক। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটাবে না বলেও অঙ্গীকার করে সে। এসময় স্থানীয় যুবসমাজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সাবিনা ইয়াসমিন এ প্রতিবেদককে জানান, ‘আমি ঢাকাতে পড়াশোনা করি। আজ রাতেই ঢাকা চলে যাচ্ছি। আইনি কোনো ঝামেলায় জড়াতে চাই না। ফেসবুকে বিষয়টি শেয়ার করেছিলাম তারপর স্থানীয় প্যানেল চেয়ারম্যান বিষয়টি মিটমাট করে দেয়। গুরুজনদের কথা মান্য করে পোস্টটি সরিয়ে নিয়েছি।’

এদিকে সাবিনা ইয়াসমিনের এ প্রতিবাদী কন্ঠকে সাধুবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল মানুষ। তবে আইনি পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন তার কিছু বন্ধু।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত