বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ১ শিক্ষার্থীকে ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের

প্রবাদ আছে “চোরের দশ দিন আর গৃহস্থের একদিন “তেমনি আজিজুল কারিকর নামে এক লম্পট মুদি ব্যবসার অন্তরালে সুযোগ বুঝে প্রলোভনের ফাঁদে ফেলে দোকানে আসা যুবতী ও শিশু কিশোরীদের উপর দীর্ঘদিন যৌন নিপীড়ন চালিয়ে আসছিল।
সোমবার( ২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভদ্র খালি দি মুন কিন্ডার গার্ডেন স্কুলের নার্সারীর ছাত্রীকে ভদ্র খালি বাজারে তার দোকানে একা পেয়ে খাবারের প্রলোভনের ফাঁদে ফেলে মুখ চেপে ধরে লম্পট আজিজুল ধর্ষণ প্রচেষ্টা চালায়। ভুক্তভোগী ওই শিক্ষার্থী  বাড়িতে এসে মা এবং সবাইকে জানানোর পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় উল্টো লম্পট আজিজুর এবং তার চাচা সুরুজ তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে। লম্পট আজিজুর কারিগর উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত বক্স কারিগরের পুত্র।
খবর পেয়ে ওই ঐদিন রাত ১২টার সময় থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। লম্পট আজিজুর কারিগর (৪৫) উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত বকস কারিগরের পুত্র।
উক্ত ঘটনায় শিক্ষার্থীর বাবা বাহারাইন প্রবাসী হওয়ায় তার মাতা বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানায়, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের দেওয়া মামলা রেকর্ড হয়েছে। অচিরেই আসামি গ্রেফতার হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেনবিস্তারিত পড়ুন

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ