শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অচলবস্থা দূর করতে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) বেলা ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আফম রুহুল হক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ মামুন রহমান উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য সাবেক প.প কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গাজী মিজানূর রহমান, নিহত রাজপ্রতাপের জ্যাঠা দেবীরঞ্জন দাস। সম্মেলনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিদ্রæত পাঠদানের ব্যবস্থা করার পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে যাতে কোন শিক্ষার্থী বাইরে না যেতে পারে, কোন শিক্ষার্থী স্কুলে না আসলে অভিভাবককে অবগত করাসহ শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি বলেন, স্কুলের শিক্ষার্থী রাজপ্রতাপ দাসের মৃত্যুর বিষয়টি তদন্তপূর্বক ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে দ্রæত স্কুল খোলার ব্যবস্থা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার