শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিংবদন্তির শহরে রাজগঞ্জের কৃতি সন্তান এলিনের সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সেরা বোলারদের ব্যাট হাতে শাসন করেছেন শচীন রমেশ টেন্ডুলকার। এই কিংবদন্তির শহরেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের স্কুল বালক কালাম সিদ্দিকি এলিন৷ প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট (অনুর্ধ্ব-১৬) দলের হয়ে খেলতে গিয়ে এই কীর্তি গড়েছেন তিনি।

মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানে জেতার পর দ্বিতীয় তিনদিনের ম্যাচেও শক্ত অবস্থানে বাংলাদেশের ছোটরা। মুম্বাইকে প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে দিয়ে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল প্রথম দিন ১ উইকেটে ৩ রান নিয়ে শেষ করেছিল।

গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন জাওয়াদ। ১৬ রানে ২ উইকেট হারানোর পর তিনে নামা রিফাত কো ও চারে নামা কালাম সিদ্দিকি এলিন গড়েন ৯৭ রানের জুটি। আগের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা রিফাত এদিন ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন। তবে সেঞ্চুরি তুলে নিয়েছেন এলিন। ২১১ বল খেলে ১৪ চারে ১০৩ রান করেছেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সামিউন বশির রাতুল অবশ্য ২৮ বল খেলে ২৫ রান করেছেন। এলিন আউট হওয়ার পর ধস নামে বাংলাদেশ ইনিংসে। সফরকারীরা মাত্র ১৩ রানের মধ্যে হারায় ৪ উইকেট। সবমিলিয়ে ৮০.৫ ওভারে ২৩৪ রান করে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল।

২০ রানে পিছিয়ে থেকে শেষ বিকালে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। দিনশেষে ১০ ওভারে ২৫ রান করতে তারা ১ উইকেট হারিয়েছে। প্রথম ম্যাচের তৃতীয় দিনের মতো দাপুটে বোলিং করতে পারলে ম্যাচ জেতার পরিস্থিতি তৈরি করতে পারবে বাংলাদেশ। এলিন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হানুয়ার সরদারপাড়া গ্রামের ব্যাংকার শফিকুল ইসলাম হযরতের কৃতি সন্তান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম