সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষি বিল নিয়ে ভারতের রাজ্যসভায় তোলপাড়, বরখাস্ত ৮ সাংসদ

কৃষি বিল নিয়ে ভারতের রাজ্যসভায় তুমুল হট্টগোলের জেরে বিরোধীদলীয় ৮ সাংসদকে বরখাস্ত করা হয়েছে।

খবর টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের।

বরখাস্তকৃতরা হলেন- তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনও, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের রাজীব সতাভ, সিপিআইএমের কেকে রাগেশ, কংগ্রেসের সৈয়দ নাসির হুসেন, কংগ্রেসের রিপুন বোরা ও সিপিআইএমের এলামারাম করিম।

রবিবার বিরোধী দলগুলোর প্রবল আপত্তির মুখে পাস হয় কৃষি বিল।

বিরোধী সাংসদরা রাজ্যসভার ওয়েলে নেমে প্রতিবাদ করতে থাকেন।

তখন সভা পরিচালনা করছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ। তৃণমূল সাংসদ ডেরেক ডেপুটি চেয়ারম্যানের কাছে গিয়ে কিছু নথিপত্র ছেঁড়ার চেষ্টা করতে থাকেন। যেটিকে কেউ বিলের প্রতিলিপি, আবার কেউ রাজ্যসভার রুল বুক বলছেন।

এরপরই স্থগিত হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

বিরোধী সাংসদদের এমন আচরণে সোমবার অভিযোগ দায়ের করেন বিজেপির রাজ্যসভার সাংসদরা। এরই প্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বিরোধী সাংসদদের আচরণের তীব্র নিন্দা করে আটজনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

এদিন ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবটি খারিজ করার পাশাপাশি বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘ওই সাংসদরা সামগ্রিকভাবে সভার অসম্মান করেছেন। ডেপুটি চেয়ারম্যানকে লক্ষ্য করে কটু মন্তব্য করেছেন।

তাই সংসদের অধিবেশনের বাকি সময়ের জন্য তাদের সাসপেন্ড করা হচ্ছে।’

ওই শাস্তির প্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার প্রতিনিধি সুখেন্দুশেখর রায় বলেন, ‘রাজ্যসভা পরিচালনার ১২৫ নম্বর ধারায় স্পষ্ট বলা রয়েছে, কোনও সদস্য কোনও বিল নিয়ে আপত্তি তুললে সেটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে। যদি না আগেই সংশ্লিষ্ট বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হয়ে থাকে। রবিবার রাজ্যসভায় যা হয়েছে, তা এই ধারার স্পষ্ট লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘ভোট না নিয়ে ধ্বনিভোটে বিলটি পাস করিয়ে সেটিকে আইনে পরিণত করা হয়েছে। গণতন্ত্রের মন্দির সংসদে যা হয়েছে, তা গোটা দেশের নিন্দার যোগ্য। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শাসকদলের মর্জি মতো কাজ করেছেন। তিনি কোনও আইনেরই তোয়াক্কা করেননি। তার আচরণ নজিরবিহীন এবং বেআইনি। যেভাবে আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তা হল ভবিষ্যতে কণ্ঠরোধ করার প্রয়াস।’

একই রকম সংবাদ সমূহ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পচ্ছিলো না স্পেন। নির্ধারিতবিস্তারিত পড়ুন

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে পুরো খেলায় স্পেনের গোলপোস্টে মাত্র দুইটি শট নিতে পারেছেবিস্তারিত পড়ুন

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

ইতালিতে বাংলাদেশ দূতাবাস রোমে, যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’