মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে এক ইউপি চেয়ারম্যান অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আনিসুল ইসলামের বিভিন্ন অপকর্মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১২নং বিছালী ইউনিয়নবাসীর আয়োজনে সোমবার বিকেলে মীর্জাপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মের বিচার দাবি করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হাফেজ মাওলানা রুবেল আহম্মেদ, সাহেব আলী, কওসার মোল্যা, এনায়েত গাজী, বখতিয়ার মোল্যা, ছালাম শেখ, ইনছার আলী মোল্যা, অলেকা
বেগম, জেসমিন বেগম, সাথী বেগম প্রমূখ।

বক্তারা বলেন, নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আনিসুল ইসলাম প্রতারক, সন্ত্রাসী ও দূর্নীতিবাজ। চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন ক্ষমতার অপব্যবহার ও জনগনকে জিম্মী করে মিথ্যা স্বাক্ষর নিয়ে এবং ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিরীহ সম্মানীয় মানুষদেরকে হয়রানি করছে। চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন
অপকর্ম ও দূর্নীতির বিরুদ্ধে ভয়ে কেহ মুখ খুলতে সাহস পান না। ইউনিয়নের রাস্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় না করে ক্ষমতাবলে আত্মসাৎ করেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড,বিধবা কার্ডসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দিতে চেয়ারম্যান আনিসুল ইসলাম অনৈতিক সুবিধা গ্রহণ করে থাকেন।

হাফেজ মাওলানা রুবেল আহম্মেদ বলেন, চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা বাজারে যেতে পারি না। চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানচ্ছি।

মীর্জাপুর গ্রামের কওসার মোল্যা জানান, চেয়ারম্যানকে ৫০হাজার টাকা চাঁদা দিতে হয়েছে।আমার কাছে আরও ২লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন।
এনায়েত গাজী, অলেকা বেগম ও সাথী বেগম বলেন, গ্রামের বেনজীর হোসেন চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ
করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরসহ বিভিন্ন অপপ্রচার চলানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক