শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেন্দ্রীয় কৃষক নেতা কামরুজ্জামান ফসির মৃত্যুতে সাতক্ষীরা জেলা জাসদের শোক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক ও জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-রাজেউন)।
সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

ভোরে বাসায় অসুস্থতা বোধ করলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার সিটি স্ক্যান করার পরামর্শ দেন। তাকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হলে সেখানেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটে গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

জাসদ নেতা কামরুজ্জামান ফসির মৃত্যুতে সাতক্ষীরা জেলা জাসদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন- সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোকবার্তাদাতারা হলেন, সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, সমাজসেবা সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোল্ল্যা আবদুর রাজ্জাক, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, দেবহাটা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলার আহবায়ক মো. সুরাত উজ্জামান, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি এসএম আবদুল আলীম, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারিক প্রমুখ।

শোকবার্তায় তারা প্রয়াত নেতা কামরুজ্জামান ফসির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্রজীবন থেকে কামরুজ্জামান ফসি জাসদ সমর্থিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতা হিসাবে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, জামাত-শিবির-সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন।

তিনি এক পর্যায়ে সরকারি চাকুরিতে যুক্ত হলেও দল অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তারা বলেন, কামরুজ্জামান ফসির অকাল মৃত্যুতে শুধু জাসদই নয় সমগ্র বাম প্রগতিশীল ধারার জন্য অপূরণীয় ক্ষতি হলো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ