শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন যশোরের রিজওয়ান

বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক হয়েছেন যশোর সদরের শেখ রিজওয়ান আলী।

গত রবিবার (৩১শে জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত বর্তমান পূর্ণাঙ্গ কমিটি হতে বিতর্কিত ও পদত্যাগের মাধ্যমে শূন্য হওয়া পদের প্রেক্ষিতে প্রদানকৃত কমিটিতে জায়গা করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও যশোরের সন্তান শেখ রিজওয়ান আলী।

শেখ রিজওয়ান আলী কলেজ জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হল ছাত্রলীগের সহ সভাপতির দ্বায়িত্ব পালন করেন। তিনি তার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জন্য নিজ জেলা যশোরে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ হিসাবে পরিচিত।

নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে শেখ রিজওয়ান আলী বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমি বিশ্বাসী। আমাকে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, “তারা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তা আমি সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্য সর্বদা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে নিজেকে নিয়োজিত রাখবো।”

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার