রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর উপজেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ

যশোরের কেশবপুর উপজেলা বাসিকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগে মহিমা মহিমায় প্রতিবছর ঈদ-উল-আযহা আমাদের মাঝে ফিরে আসে।

হিংসা-বিদ্বেষ-লোভ ক্রোধকে পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। মহান ত্যাগের শিক্ষায় অনুপ্রাণীত হয়ে সুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন উৎসবের দিন। ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ঈদের গুরুত্ব আমাদের কাছে যেমন ধর্মীয় তেমনি সামাজিক। বছরান্তে বারবার আমাদের কাছে আনন্দের উৎসব হিসাবে ঈদ আসে।
তিনি বলেন দীর্ঘ একবছর পর ত্যাগের অনুপ্রেয়ণা ও খুশির বার্তা দিয়ে কোরবানির ঈদ বলে পরিচিত ঈদুল আযহা ফিরে এসেছে। এই ঈদ উৎসব ত্যাগের মহিমাকে স্মরণের মাধ্যমে কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা নিয়ে আসে। অসামন্য ত্যাগের মহিমাপূর্ণ এই ঈদ বিশ্ব মুসলিমের মধ্যে অনাবিল-আনন্দও নিয়ে আসে।

পশুর কোরবানির মাধ্যমে মহান আল্লাহ-এর নির্দেশের প্রতি আনুগত্য প্রকাশ ও তার সন্তুষ্টি অর্জনই ঈদুল আযহার লক্ষ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর আনুগত্য ও তার রাহে রয়েছে সর্বোচ্চ ত্যাগের অন্যনসাধারন এক ঘটনার স্মরণের শতাব্দীর পর শতাব্দী ধরে উদযাপিত হয়ে আসছে ঈদুল আযহা।

তিনি ঈদের খুশিরদিনে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। তিনি করোনা ভাইরাসের দূর্যোগকালীন সময়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস