কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ


যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক করে চলেছেন।
শুক্রবার সকালে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজিদপুর ও সফরাবাজ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের সভাপতি ও নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম পৌরসভার ২ নং ভোগতী-নরেন্দ্রপুর ওয়ার্ড, ৮ নং ব্রম্মকাটি ওয়ার্ড ও ৯ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম তাঁর সময়ে সম্পন্ন করা ব্যাপক উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন এবং বাকি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা-সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


