রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর পৌর ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাবিবের গণসংযোগ

যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর ২নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসাবে দলীয় মনোনয়নের প্রত্যাশায় হাবিবুর রহমান হাবিব ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

জানা গেছে, পৌরসভার ২নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব পৌরসভার আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণায় আগেভাগেই নেমে পড়েছেন। তিনি দলের নেতাকর্মী, ভোটার ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও তাদের পরিবার-পরিজনের খোঁজখবর নিচ্ছেন। এলাকার মানুষের আপদে-বিপদে পাশে থাকা-সহ নানা সামাজিক কর্মকান্ডে জড়িত হাবিবুর রহমান হাবিব জনপ্রিয় হয়ে উঠেছে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ তার ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে অর্থ দিয়ে এলাকার অসহায়-গরিবদেরকে আর্থিক সেবা অব্যাহত রেখেছেন।

ভোগতি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব ২০০৫ সাল থেকে একটানা ১৫ সাল পর্যন্ত ওয়ার্ড যুবলীগের সাধারণ স¤পাদক ছিলেন। রাজনীতিতে তার বলিষ্ঠ অবদানের কারণে বর্তমানে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি শহিদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি, ২ নম্বর ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি, ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতিসহ বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ভোগতী গ্রাম বিএনপির এলাকা হিসেবে পরিচিত। আমি ২০১৪ সালে নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে ভোগতী গ্রামে আওয়ামী লীগ খুব শক্তিশালী। ভোগতি গ্রাম এখন আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, আগামী পৌর নির্বাচনে তিনি এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হলে ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ডকে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিণত করবেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক