রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল খানের উঠান বৈঠক

যশোরের কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় সমর্থন প্রত্যাশি পৌর যুবলীগনেতা কামাল খান প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। শুক্রবার বিকালে মধ্যকুল গ্রামের নাথপাড়া মন্দির প্রাঙ্গনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খানের পূত্র সম্ভাব্য পৌর কাউন্সিলর প্রার্থী পৌর যুবলীগনেতা কামাল খান। মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন সমাজসেবক মোসমে উদ্দীন, ড্রাইভার মকবুল সরদার, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান, জামশেদ সরদার, ডাঃ আনোয়ার হোসেন, পৌর ভ্যান শ্রমিকনেতা রেজাউল ইসলাম, স্বপন কুমার প্রমুখ।
উল্লেখ্য ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান শারীরিকভাবে অসুস্থ্যতার কারণে আগামীতে পিতার স্থান ধরে রাখতে পৌর কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি পৌর যুবলীগনেতা কামাল খান প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।

কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা ওয়ার্ডবাসির সাথে পৌর কাউন্সিলর বিপুল সিদ্দিকির মতবিনিময়
যশোরের কেশবপুর পৌরসভার ৯নং বালিয়াডাঙ্গা ওয়ার্ডবাসির সাথে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল মতবিনিময় করেছেন। শুক্রবার বিকালে পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলে বাড়ির আঙ্গিনায় মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৯নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল, সহ-সভাপতি নান্নু তালুকদার, যুগ্ম-সম্পাদক নারায়ন সরকার, সদস্য নুরুল বিশ্বাস, আনোয়ার গাজী, মুক্তার গাজী, আওয়ামী লীগনেতা মুকাম আলী মোড়ল, সমাজসেবক আনিসুর রহমান, হাতেম দফাদার, রহমত আলী, আব্দুল বারিক গাজী, আব্দুল হাকিম গাজী, আনোয়ার সরদার, হাবিবুর রহমান হবি, আমির আলী গাজী, পৌর যুবলীগনেতা মেহদী হাসান প্রমুখ। মতবিনিময়কালে উপস্থিত সকলে আগামী পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলকে পুনরায় আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা