শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে খেজুর গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নের ৭০ জন খেজুর গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ সোমবার দিনব্যাপী ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এর আওতায় এবং যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের কেনার হাটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, এলজিএসপি-৩ যশোর জেলা ফ্যাসালিটেটর আব্দুল হালিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, সাতবাড়িয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান সামসুদ্দীন দফাদার, ইউপি সচিব প্রভাত কুমার সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে ভেজালমুক্ত গুড় উৎপাদনে ৭০ জন খেজুর গাছিদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা

যশোরের কেশবপুরে রাইটস যশোরের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, নারী ও মেয়েদের শারীরিক, যৌন, মানসিক এবং অন্যান্য নির্যাতন এবং বৈষম্য থেকে রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা সোমবার সকালে বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাসের সভাপতিত্বে ও রাইটস যশোরের প্রজেক্ট অফিসার প্রণব ধরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
উদ্বুদ্ধকরণ সভায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্লাটফরম গঠন করা হয়।

নমুনা শস্য কর্তন উপলক্ষে মাঠ দিবস

যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ মৌসুমে রোপা আমন ব্রীধান-৮৭ জাতের কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর উপর নমুনা শস্য কর্তন উপলক্ষে এক মাঠ দিবস চাঁদড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ত্রিমোহিনী ইউনিয় পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমানের সভাপতিত্বে কৃষক লিয়াকত সরদারের জমিতে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আগামী ১১ নভেম্বর যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার বিকালে পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুর রহমান, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহীন আলম প্রমুখ।
প্রস্তুতিসভায় বিভিন্ন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১১ নভেম্বর যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক