শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে চক্রান্তকারীদের বিরুদ্ধে ঘের ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে খালিদ নামে এক মৎস ঘের ব্যবসায়ী অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে।

মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের হল রুমে তিনি এই সংবাদ সন্মেলন করেন।

সংবাদ সন্মেলনে ঘের মালিক উপজেলার কন্দর্পপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, তিনি উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের পশ্চিম হাজরাতলার কুড়ে ১৫০ বিঘা ও কন্দর্পপুর বানিয়ার পূর্বকুড় ৫০ বিঘা বিশিষ্ট ২টি ঘের জমির মালিকদের নিকট হতে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে সুনামের সাথে মাছ চাষ ও সময়মত হারির টাকা পরিশোধ করে আসছি। আমার ঘেরের চারপাশে অন্য মালিকানাধীন আরো ৫টি মৎস্য ঘের রয়েছে। ঐ সমস্ত ঘের মালিকরা ব্যক্তিস্বার্থে পানি সরবরাহের পথ আটকিয়ে রাখার কারনে বর্ষা মৌসুমে ঘেরের আশপাশের বাড়ী, কবরস্থানসহ ফসলী জমি পানিতে তলিয়ে যায়। যার ফলে ঐ এলাকার সাধারন মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়। আমার নামীয় মৎস্য ঘের ২টি পার্শ্ববর্তি ঘের মালিক আব্দুস সোবাহান গাজী, আব্দুল তালেব গাজী ও কাদের গাজী উক্ত ঘের নিতে ব্যর্থ হয়ে তারাসহ এলাকার একটি কুচক্রিমহল সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে একের পর এক আমার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশ করিয়েছে। ঘের মালিক খালিদ হোসেনের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ ও অভিযোগের ভিত্তিতে স্থানীয় এমপির নির্দেশে সরেজমিন তদন্ত করেন, কেশবপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল, যশোর সদর উপজেলার আরিপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহারুল ইসলাম ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায় সহ আওয়ামীলীগের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে যান। তদন্তে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সত্যতা মেলেনি। এক পর্যায়ে বানিয়ার কুড় মৎস্য ঘেরে মাছ ছাড়া বাবদ প্রতিপক্ষের কাছে নগদ ৩০ হাজার টাকা পরিশোধ করে দেয়ায় ঘেরটি সকলের মতামতের ভিত্তিতে আমাকে মৎস্য চাষের জন্য অনুমতি প্রদান করেন। সেই থেকে ঘেরে মৎস্য চাষ করছি।

তিনি সংবাদ সন্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে সঠিক সংবাদ প্রকাশের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে জমির মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন কন্দর্পপুর গ্রামের তৌহিদুল ইসলাম, আলী রেজা, মাসুদুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত