শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পানি সেচ দেয়া নিয়ে বিরোধে হামলা, আহত ১

যশোরের কেশবপুরে বৈদ্যুতিক মোটরের পানি সেচ দেওয়া নিয়ে বিরোধে হামলা-লুটপাটের ঘটনায় সেচ মোটর মালিক আহত হয়েছেন।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বুড়িহাটি গ্রামের আকছেদ আলী মোড়লের পূত্র কামরুল ইসলাম (৩৮) এর কাবিলপুর মৌজায় নিজস্ব জমিতে ইরিবøকে একটি বৈদ্যুতিক সেচ মোটর রয়েছে। যেখান থেকে পানি দেওয়ার বিষয় নিয়ে কাবিলপুর গ্রামের মৃত কিনু গাজীর পূত্র খোদাবক্স ও মাওলাবক্স গাজীর সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে খোদাবক্স গাজী ও তার পূত্র শাহাবুদ্দিন গাজী, মহিউদ্দীন গাজী এবং আলাউদ্দীন গাজী ও মাওলাবক্স গাজী গত ৮ জানুয়ারী দুপুরে বাশের লাঠি, লোহার রড, সাবল-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কামরুল ইসলাম মোড়লের কাবিলপুরের জমিতে অনাধিকার প্রবেশ করে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কামরুল মোড়ল আহত হয়। এলাকাবাসি আহতাবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় কামরুল মোড়লের বড়ভাই জুলফিকার আলী মোড়ল বাদী হয়ে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেন। থানার এস আই আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ