শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে বিভিন্ন দাবীতে ৯ ফেব্রুয়ারী থেকে এক সপ্তাহ ইট বিক্রয় বন্ধ

যশোরের কেশবপুরে বিভিন্ন দাবীতে ৯ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত আগামী এক সপ্তাহ ইট বিক্রয় বন্ধ করা রয়েছে। দাবী আদায় না হলে আগামী বছর থেকে ইটভাটায় ইট বন্ধের ঘোষণা দিয়েছেন ইটভাটা মালিক সমিতি।
কেশবপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আরমান গাজী, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সরকারি নির্দেশনার কারণে কোটি টাকা ব্যায় করে দেশের ড্রাম চিমনি ইটভাটার মালিকরা তাদের ইটভাটাগুলো জিগজাগ ভাটায় রূপান্তরিত করে। বর্তমানে শতকরা ৮০ ভাগ ভাটা ঝিকঝাক ভাটা। ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা নিষিদ্ধ এলাকা দূরত্ব ১০০০ মিটার করা হয়। এই ধারার উল্লেখ করা হয় রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে এর দূরত্ব রাখতে হবে। জনবহুল দেশে আইন কার্যকর হওয়া দুরূহ ব্যাপার। যে কারণে তারা নিষিদ্ধ এলাকা দূরত্ব ৬৫০ মিটার এর দাবি করে আসছেন। আইনের উপর ধরার কারণে পরিবেশ অধিদপ্তর ২০১৭ সাল থেকে ভাটার ছাড়পত্র বন্ধ রেখেছেন। যার ফলে ইটভাটার অভিযান চালিয়ে ইটভাটা ভেঙ্গে দিয়ে কোটি কোটি টাকার ক্ষতি করা হচ্ছে। এভাবে চললে ইট উৎপাদনে করতে তারা ব্যার্থ হবেন।
উল্লেখিত দাবী আদায়ের জন্য কেশবপুর সকল ইটভাটা ৯ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত ইট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। দাবী আদায় না হলে আগামী বছর থেকে ইটভাটায় ইট বন্ধের ঘোষণা দিয়েছেন ইটভাটা মালিক সমিতি।

মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা

যশোরের কেশবপুরে মানবপাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সিটিসি মিটিং ও কর্মশালা চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগনেতা মোশারফ হোসেন গাজী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ব্র্যাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার সুশেন মন্ডল, শিক্ষক আতিয়ার রহমান, ঈমাম মনিরুল ইসলাম, ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।

পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের বর্ধিত সভা

আগামী ২৮ ফেব্রুয়ারী কেশবপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলামকে বিজয়ী করতে উপজেলা মহিলা আওয়ামী ও উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, নৌকা প্রতীকের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, শিক্ষিকা রীতা চক্রবর্তী, ইউপি সদস্য নাদিরা বেগম প্রমুখ।
সোমবার বিকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, নৌকা প্রতীকের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু