বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মাস ব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

“অশুভ বিনাশী লড়াই, সুস্থ সংস্কৃতি চর্চা বাড়ায়” এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে শুক্রবার সকালে কেশবপুর খেলা ঘরের আয়োজনে খেলা ঘরের কার্যালয়ে মাস ব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন গবেষক ও মধু খেলা ঘর আসরের সাহিত্য বিভাগের প্রাক্তন সদস্য কবী খসরু পারভেজ।

কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের নাট্য বিভাগের সম্পাদক স্বপন কুমার মন্ডল এর সভাপতিত্বে ও মধু খেলা ঘর আসরের আহবায়ক ফেরদৌস কবীর সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলা ঘর আসরের সদস্য ও কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা খেলা ঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল হোসেন, কেশবপুর খেলা ঘর আসরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, কেশবপুর প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হুসাইন, সি পি বি নেতা মফিজুর রহমান নান্নু, আওয়ালগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল দাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুস্প খেলা ঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, পূরবি খেলা ঘর আসরের সাহিত্য সম্পাদক বিউটি, নবতরঙ্গ খেলা ঘর আসরের সভাপতি উত্তম রায়, মধু খেলা ঘর আসরের তথ্য প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম, সূর্য তরুণ খেলা ঘর আসরের সভাপতি আমিনুর, পূরবি খেলা ঘর আসরের সাংগঠনিক সম্পাদক রবি কুন্ডু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা