রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মুখে মাস্ক না থাকায় ভ্রাম্যমান আদালতে ৩০ জনের জরিমানা

নো মাস্ক, নো সার্ভিস-এই নির্দেশনা পালনে কঠোর অবস্থানে কেশবপুর উপজেলা প্রশাসন। করোনা ভাইরাস বিস্তার রোধে পুনরায় মাঠে নেমেছে প্রশাসন। মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা কেশবপুর ও পাঁজিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালান। এসময় মুখে মাস্ক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ জন জরিমানা করেন। এর মধ্যে সরকারি খালে পাটা দেওয়ার অভিযোগে কন্দর্পপুর গ্রামের কামরুল বিশ্বাসকে ৩ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

মাস্কের জন্য অর্থদন্ড ব্যক্তিরা হলেন- খুলনার সুমন রায় ৫শ, কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ইসমাঈল ৫শ, মাদারডাঙ্গা গ্রামের সুলভ দেবনাথ ৫শ, কোমরপোল গ্রামের কল্যান দাস ৫শ, নারায়নপুর গ্রামের কৃষ্ণনাথ ১শ, বালিয়াডাঙ্গা গ্রামের রমেশ চন্দ্র ৩শ, হৃদ গ্রামের হযরত আলী ৫শ, বালিয়াডাঙ্গা গ্রামের আবু মুসা ৫শ, নারায়নপুর গ্রামের জহুরুল ইসলাম ৫শ, কেশবপুর শহরের কৃষ্ণ মন্ডল ৫শ, কানাইডাঙ্গা গ্রামের খাইরুল ইসলাম ২শ, রমজান খাঁ ৫শ, খতিয়াখালি গ্রামের মিজানুর রহমান ৫শ, সাবদিয়া গ্রামের মোহন ৫শ, মূল গ্রামের বিকাশ চন্দ্র ১ হাজার, বাঁকা বর্শি গ্রামের লাকি খাতুন ৫শ, রামচন্দ্রপুর গ্রামের শামিম রেজা ৫শ, কেশবপুর শহরের সুশান্ত সাহা ৫শ, কন্দর্পপুর গ্রামের রফিকুল ইসলাম ৫শ, কোমরপোল গ্রামের অমিত দাস ৫শ, মনিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের সোবান ৫শ, কুষ্টিয়া জেলার ফুলসারা গ্রামের শরিফুল ইসলাম ৫শ ও পাটকেলঘাটার মাহমুদ শেখ ৫শসহ মোট ৩০ জন। এদের কাছ থেকে নগদ ১৬ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস