শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

কেশবপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রদত্ত ঘর বৃহস্পতিবার হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। যা আগামী ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করবেন।

জানাগেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের সরাসরি তত্ত্ববধানে, ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায়, আশ্রয়ন-২ প্রকল্প এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাই হিসেবে সরকারি খাস জমিতে ১০৫টি পরিবারের জন্য ১০৫টি ঘর বরাদ্দ দেওয়া হয় যা পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।

প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। ইতিমধ্যে উপজেলার মজিদপুর ইউনিয়নের আটন্ডায় ৮টি ঘর ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরীতে ৪টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিযিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উক্ত ১০ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বুঝে দেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহাত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ।
অপরদেকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রদত্ত ঘর প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের এক প্রেস বিফিং বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিযিবুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, জি এম মিজানুর রহমান মিল্টন, নাছির উদ্দীন, তুহিন হোসেন, মহমিনা খাতুন, নার্গিস পারভীন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক