শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ১১টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ আ,লীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

যশোরের কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ সালের ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হবে।

ঢাকার গুলিস্থান আওয়ামী লীগ কার্যালয় থেকে গত ২৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। চেয়ারম্যান পদে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ঢাকার গুলিস্থান আওয়ামী লীগ কার্যালয় থেকে ৩০ নভেম্বর ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেশবপুর সদর ইউপির চেয়ারম্যান পদে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ত্রিমোহিনী ইউপির চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান এস এম আসিনুর রহমান আনিস, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ওহেদুজ্জামান মিন্টু ও সমাজসেবক জাহাঙ্গীর আলম খান সুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাগরদঁাড়ী ইউপির চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও শিক্ষক জাফর ইকবাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মজিদপুর ইউপির চেয়ারম্যান পদে মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম ও রফিকুল ইসলাম উজ্জ্বল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিদ্যানন্দকাটি ইউপির চেয়ারম্যান পদে বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলকোট ইউপির চেয়ারম্যান পদে সিনিয়র আওয়ামী লীগনেতা আব্দুল কাদের বিশ্বাস, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পঁাজিয়া ইউপির চেয়ারম্যান পদে পঁাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, সমাজসেবক জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুফলাকাটি ইউপির চেয়ারম্যান পদে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ,  সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা আওয়ামী লীগনেতা মহব্বত হোসেন, গাউসুল আজম তুহিন, আজাহারুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান এস এম মুনজুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গৌরীঘোনা ইউপির চেয়ারম্যান পদে গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম রবি ও গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সাতবাড়ীয়া ইউপির চেয়ারম্যান পদে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, আবু বক্কার সিদ্দিক, মিজানুর রহমান মিল্টন ও জয়নাল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হাসানপুর ইউপির চেয়ারম্যান পদে শহিদুজ্জামান শাহীন, জি এম আলতাফ হোসেন ও যুবলীগনেতা তৌহিদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়