রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের এমপি শাহীন চাকলাদারের বাওড় মর্শিনায় মৎস্য সেক্টর পরিদর্শন

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, মৎস্য খাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এ কারণে বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মাছের উৎপাদনে পরিপূর্ণতা এসেছে। এখন কোথাও মাছের সংকট নাই। যে পরিমাণ মাছ আমাদের প্রয়োজন, তার চেয়েও বেশি মাছ উৎপন্ন হচ্ছে। এ পরিবর্তনের ম্যাজিশিয়ান হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, সারা পৃথিবীতে আমাদের মাছের চাহিদা রয়েছে। মৎস্য সম্পদের মাধ্যমে আমরা একদিকে পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ করছি, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে, বেকার সমস্য অনেকটা দূর হয়েছে।
গতকাল বিকালে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাওড় মর্শিনায় মৎস্য সেক্টর পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, জিয়াউল হাসান হ্যাপী, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হোসেন, আওয়ামী লীগনেতা জি এম মিজানুর রহমান মিল্টন, আবু বক্কার সিদ্দিক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ