কেশবপুরের বাপি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় আনন্দ মিছিল


ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও কেশবপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্রদেব হালদার বাপি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বৃহষ্পতিবার দুপুরে শহরে আনন্দ মিছিল হয়েছে।
উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর বঙ্গবন্ধু ম্যুরাল চত্তরে শেষ হয়।
সেখানে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুলের সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পলাশ কুমার মল্লিক, কাজী মনিরুজ্জামান মুন্না, জাকির হোসেন মুন্না প্রমুখ।
মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক মফিজুর রহমান ও উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বি এম শহিদুজ্জামান শহিদসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন


