শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের মঙ্গলকোটে কাঁচা রাস্তায় জনদুর্ভোগ চরমে

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজার হতে গোলাঘাটা ব্রিজ ভায়া মঙ্গলকোট আকুঞ্জি পাড়া জামে মসজিদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তাটি আজও পাকাকরণ হয়নি। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবী জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় জনদুর্ভোগ চরমে। পাকাকরণের দাবি এলাকাবাসীর।

সরেজমিনে গিয়ে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত লোক মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি, মজিদপুর, সফরাবাজ, আলতাপোলসহ বিভিন্ন গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন। একটু বর্ষা হলে কর্দমাক্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে কোন ভ্যান, সাইকেল, মোটর সাইকেলতো দূরের কথা মানুষ পর্যন্ত ঠিকমতো চলাচল করতে পারে না। এলাকার মানুষের প্রাণের দাবী, রাস্তাটি পাকাকরণ করা হলে বিভিন্ন গ্রামের ছাত্র-ছাত্রী ও লোকজনের যাতায়াতে ভোগান্তি কমবে।
অন্যদিকে মূমুর্ষ রোগী বহন করতে বেগ পেতে হবেনা। শ্রমজীবি মানুষেরা ভ্যান, অটো-রিক্সা চালিয়ে সংসার চালাতে পারবে। এলাকার কৃষকরা ধান, পাট, কাঁচা ফসল কম খরচে বাজারে নিয়ে যেতে পারবে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য জহির রায়হান জানান, এ ইউনিয়নের একই গ্রামের মধ্যে মঙ্গলকোট বাজার ভায়া গোলাঘাটা ব্রিজ ৭ দশমিক ৬৩ কিলোমিটার রাস্তাটি সবচেয়ে দীর্ঘতম। তার মধ্যে ২ দশমিক ৫ কিলোমিটার কার্পেটিং, ১ কিলোমিটার ইটের হেয়ারিং, ০.৫ কিলোমিটার ইটের সোলিং এবং বাকী প্রায় ৪ কিলোমিটার কাঁচা রয়েছে। যুগ যুগ ধরে এলাকার জনগণ রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানিয়ে আসছেন। কেশবপুরের এমপি জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক শাহিন চাকলাদার আমাদের অভিভাবক। তিনি এলাকাবাসীর দাবিটা পূরণ করবেন বলে বিশ্বাস করেন।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান গাজী জানান, রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ লাঘব করতে রাস্তাটি পাকাকরণের প্রয়োজন।

অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল কাদির জানান, কাঁচা রাস্তাটির খুব খারাপ অবস্থা। বর্ষা মৌসূমে এলাকার ছাত্র-ছাত্রীদের গোলাঘাটা হাইস্কুল, গোলাঘাটা মাদ্রাসায়, মঙ্গলকোট প্রাইমারী ও হাইস্কুল, কেশবপুর কলেজে যেতে অনেক কষ্ট করতে হয়। মানুষ হাট-বাজারে যেতে পারেনা। কোন মুমূর্ষ রোগি কেশবপুর হাসপাতালে নেওয়ার উপায় থাকেনা। এলাকার লোক জনের বিপদ আপদ হলে বর্ষার সময় কোন এ্যাম্বুলেন্স যেতে পারবে না। ফলে যোগাযোগের অভাবে রোগী মারাও যায়।

ভ্যান চালক হারুন মোড়ল জানান, আমর মত ২০ থেকে ২৫ জন ভ্যান, করিমন, আলমসাধু চালক আছে। মঙ্গলকোট বাজার থেকে গোলাঘাটা হয়ে মঙ্গলকোট ঠাকুর বাড়ি পর্যন্ত পাকা থাকলে তারা কিছু উপার্জন করে সংসার চালাতে পারতো।

মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন অসুস্থতার কথা জানালে সচিব মোকলেছুর রহমান জানান, ওই রাস্তাটি বড় প্রজেক্ট ছিল। সেই কারণে প্রয়াত এমপি ইসমাত আরা সাদেক এর নিকট পাকাকরণের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী মুনছুর আলী জানান, ওই রাস্তাটি পাকাকরণের একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী