রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রিকেটে কিভাবে উন্নতি সম্ভব বাংলাদেশকে ভাবতে হবে : ইনজামাম

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আত্মবিশ্বাস নিয়ে তারা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। কোনোভাবে সুপার টুয়েলভে পৌঁছালেও হতশ্রী পারফরম্যান্স ছিল সমালোচিত। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারে ০-৩ ব্যবধানে।

বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে হতাশ ক্রিকেট বিশ্লেষকরা। শোয়েব আখতার, শহিদ আফ্রিদির মতো কিংবদন্তিরা সমালোচনা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদদের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি কাঠগড়ায় তুলেছেন তরুণ ক্রিকেটারদের।

নিজের ইউটিউবে চ্যানালে ইনজামাম বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে বাংলাদেশ দলের যে খেলোয়াড় এসেছে, সেই ফাস্ট বোলাররাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফর্মার নেই, যারা কাউকে মুগ্ধ করতে পারে। সবই আগের খেলোয়াড়। আমি দেখছি যে, তাদের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে।’
সঙ্গে যোগ করেন ইনজামাম, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের ২-৩ জন পুরোনো খেলোয়াড় খেলেনি। তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের কিভাবে উন্নতি সম্ভব এবং কী ধরণের উইকেটে পেস বোলারদের ব্যবহার করতে হবে তা নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে।’

ইনজামাম বললেন, ‘পাকিস্তান ৩-০ জিতবে এটা স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নেবে। ভেবেছিলাম, বিশ্বকাপের অমন পারফরম্যান্সের তারা হয়তো কিছু শিখেছে, তাই উইকেটগুলো আরও ভালো করবে। কিন্তু এমন কোনো পরিবর্তন দেখা যায়নি।’

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা