শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রীড়াবিদ শামছুর রহমানের মৃত্যুতে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি : ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রাক্তন ফুটবলার মো. শামছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। রবিবার (২৮ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হসপিটালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে এবং মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ডিবি ফ্রেন্ড স্পোর্টিং ক্লাবের সদস্য মো.শামছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি এবং সেই সাথে মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত জান্নাতুল ফেরদাউস কামনা কামনা করেছেন ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, স.ম নুরুল আমিন লাভলু, মো. ইমাদুল ইসলাম, স্বপন কুমার সাহা, মো. আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম বুলি, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সহ-সভাপতি নুর ইসলাম গাজী, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, শামছুর রহমান সোনা, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবুসানা), সহ-সাধারণ সম্পাদক তনুপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, ডা. জিয়াউর রহমান, আবু তালেব, মফিজুল ইসলাম লাল্টুসহ ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এদিকে মরহুমের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ