মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষুধা ও দ্রোহের কিশোর কবি সুকান্ত স্মরণে সাতক্ষীরায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন

কবিতার শব্দে, গানের সুরে আর আলোচনার গভীরতায় মঙ্গলবার দুপুর থেকে সাতক্ষীরার শিল্পকলা একাডেমির সভাকক্ষ যেন ফিরে গিয়েছিল এক সুকান্ত বেলার এক সংগ্রামী সময়ের ভেতর।
ক্ষুধা, সাম্য ও মানবতার কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য ও স্বপ্নভরা সংগ্রামের নানা দিক উঠে আসে আবেগঘন পরিবেশে।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শাখা আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন।

প্রধান অতিথি ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফাইজা হোসেন অন্বেষা।

অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও আলোচনা সভা।

সাংস্কৃতিক পর্বে অংশ নেন চৈতালি মুখার্জী, নয়ন কুমার ভট্টাচার্য, প্রতাপ কুমার সরদার, প্রীতম রায়চৌধুরী ও তৌফিক আর হাম।
তাদের পরিবেশনায় সুকান্তের চেতনা, দ্রোহ ও মানবিক বোধ নতুনভাবে প্রাণ পায় উপস্থিত দর্শকদের মাঝে।

প্রধান অতিথির বক্তব্যে ফাইজা হোসেন অন্বেষা বলেন, মাত্র একুশ বছরের জীবনে সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তা বিস্ময়কর। তাঁর কবিতায় শুধু বিদ্রোহ নয়, রয়েছে মানুষের প্রতি গভীর মমত্ববোধ। আজকের সময়েও বৈষম্য, অন্যায় আর মানবিক সংকটের বিরুদ্ধে দাঁড়াতে তরুণদের কাছে সুকান্ত অনুপ্রেরণার নাম। সাহিত্য ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়েই তাঁর চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

সভাপতির বক্তব্যে শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর। তাঁর কবিতায় ক্ষুধার্ত মানুষের আর্তনাদ যেমন উঠে এসেছে, তেমনি জেগে ওঠার আহ্বানও উচ্চারিত হয়েছে দৃঢ়ভাবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন অত্যন্ত জরুরি। আমরা চাই, নতুন প্রজন্ম বই পড়ুক, কবিতা জানুক এবং মানবিক সমাজ গঠনে এগিয়ে আসুক।

আলোচনা সভায় চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, রেহেনা পারভিন বীথি, তরিকুল ইসলাম অন্তর, আদৃকা সাবা খান নুফ ও নওরিন উলফাত অনন্যা কবির সাহিত্যকর্ম, প্রগতিশীল চেতনা ও সমাজভাবনা নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না বলেন, সুকান্ত কেবল একজন কবি নন, তিনি ছিলেন সময়ের বিবেক। তাঁর লেখায় সাধারণ মানুষের বেদনা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে।

রেহেনা পারভিন বীথি বলেন, সুকান্তের কবিতায় দেশপ্রেম ও মানবতার শক্তিশালী আবেদন রয়েছে, যা পাঠককে আজও নাড়া দেয়।” তরিকুল ইসলাম অন্তর বলেন, “তরুণ বয়সেই তিনি সাহিত্যে যে গভীরতা সৃষ্টি করেছেন, তা বাংলা কবিতায় বিরল।

শেষপর্বে সম্মিলিত কণ্ঠে কবিতা ও গানের পরিবেশনায় সুকান্ত স্মরণ যেন রূপ নেয় এক মানবিক সাংস্কৃতিক কর্মযজ্ঞে। কবির স্বপ্নের সাম্য ও আলোর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়েই শেষ হয় ব্যতিক্রমী এ আয়োজন।

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান