শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়েক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেলে করোনায় ও উপসর্গে ৫ জনের মৃত্যু

করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চার নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

এ নিয়ে এই হাসপাতালে করোনা উপসর্গে ১৬৭ জনের ও করোনা পজিটিভ হিসেবে ৪৭ জনের মৃত্যু হলো।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাহেবআটি গ্রামের আবদুস সামাদ (৭০), কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ফরিদা বেগম (৫৫), সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের সুফিয়া খাতুন (৫৫) ও শ্যামনগরের নওয়াবেকীর দিরালক্ষ্মী গ্রামের ইদ্রিস সানার স্ত্রী মাকসুদা বেগম (৪৭)।
আর করোনা আক্রান্তে ব্যক্তি হলেন রহিমা (৭০)। তিনি কালিগঞ্জ উপজেলার রাজাপুরের মৃত আসাদ গাজীর স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার সাহেবআটি গ্রামের আবদুস সামাদ গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সোয়া ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

একই ধরনের উপসর্গ নিয়ে কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ফরিদা বেগম গত শনিবার রাত আটটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

একই ধরনের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের সুফিয়া খাতুনকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন গতকাল রাত সোয়া সাতটার দিকে মারা যান।

অনুরূপ উপসর্গে মাকসুদা বেগম গত ২৫মে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে, রহিমা গত ২৪মে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা