বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা এনইউবিটি’তে শেখ আবু নাসের মেধাবৃত্তি ও বেগম রাজিয়া নাসের স্বর্ণপদক উদ্বোধন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে (এনইউবিটিকে) উদ্বোধন করা হয়েছে তিন কোটি টাকার শিক্ষাবৃত্তি।

“শেখ আবু নাসের মেধাবৃত্তি ও বেগম রাজিয়া নাসের স্বর্ণপদক” নামে চলতি শিক্ষাবর্ষেই শুরু হওয়া এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন, এমপি।

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তির উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন, এমপি।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে সেখ সালাহউদ্দিন, এমপি, বলেন, “আমার আব্বা ও মায়ের নামে চালু হওয়া এই স্কলারশিপটির খবর আমার জন্য বেশ আনন্দের। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, “নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ১৬ বিঘার উপর স্থায়ী ক্যাম্পাসের সূচনা করলো। এর ফলে শিক্ষাকার্যক্রম আরো গতি পাবে।”

প্রধান অতিথি সেখ সালাহউদ্দিন এমপি আরো বলেন, “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছেন। মুক্তিযুদ্ধে ভারত যে সহযোগিতা করেছিলো এবং ট্রেনিং দিয়েছিলো তার জন্যই মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিলো। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। আমাদের স্বাধীনতা ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত, জাতির পিতা শেখ মুজিবের নেতৃত্বে অর্জিত। কিন্তু বারবার এ ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। নতুন প্রজন্মের এই ইতিহাস আরো বেশি পড়া দরকার।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. মনিরুজ্জামান তালুকদার স্কলারশিপটি চালুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ দিয়ে বলেন, “এ উদ্যোগের মাধ্যমে অনেক গরীব ও মেধাবী শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন। গোল্ড মেডেলের মাধ্যমেও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আরো আগ্রহ বাড়বে।”

তিনি আরো বলেন, “ক্ষুধা-দরিদ্রমুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন, আজকের শিক্ষার্থীরাই সেই বাংলাদেশকে আগামীতে নেতৃত্ব দিবে।”

সভাপতির বক্তব্যে এনইউবিটিকে-এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, “আমরা স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করছি। আবার জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও চলছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের অত্যন্ত শ্রদ্ধার দু’জন মানুষ শেখ আবু নাসের এর নামে যে স্কলারশিপটি চালু করা হচ্ছে তাতে গরীব ও মেধাবীরা আরো বেশি পড়াশুনার সুযোগ পাবে এবং বেগম রাজিয়া নাসের-এর নামে গোল্ড মেডেলটির মাধ্যমে যেসব নারী শিক্ষার্থী পড়াশুনায় ভালো ফলাফল করবে তাদের জন্য রাখা হয়েছে।”
স্থায়ী ক্যাম্পাস নিয়ে তিনি বলেন, “ আশা করছি আগামী দুইবছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের কাজ শেষ করে আমরা সেখানেই আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর রেজিস্ট্রার ড. মো. শাহ্ আলম, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা ২০১৬ সাল থেকে খুলনা শহরের শিববাড়ি মোড়ে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসের জন্য অনুমতি ও অন্যান্য কার্যক্রম শেষে খুলনা শহরের উপকেন্দ্রে ৬ একর জায়গা জুড়ে স্থায়ী ক্যাম্পাস তৈরির কাজ অতিসত্তর পুরোদমে শুরু হতে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান