বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাতক্ষীরার এস.পি কাজী মনিরুজ্জামান

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম। বৃহস্পতিবার (৬ জুলাই) দিনব্যাপী রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পদক দেয়া হয় পুলিশ সুপার কাজী মনিরুজ্জান কে। খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা রেঞ্জে অফিস সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়েছে। একই সাথে প্রথমবারের মত রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ এসআই এর কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেল মীর আসাদুজ্জামান কে শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও কলারোয়া থানার এসআই ব্দুল বাকীর হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেফতার অভিযান চালিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এছাড়াও জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ইকবাল হাসান, নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান