শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় শিক্ষার্থী–পুলিশ দফায় দফায় সংঘর্ষ, কনস্টেবল নিহত

খুলনার গল্লামারীতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২০ পুলিশসহ অন্তত ৫০ জন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. সুমন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোজাম্মেল হক বলেন, ‘শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর শিববাড়ী মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের হয়। মিছিলটি নগরীর নিউমার্কেট হয়ে সোনাডাঙ্গা মডেল থানার সামনে এলে বিক্ষোভকারীরা থানায় ইট নিক্ষেপ করে। সে সময় পুলিশ ও বিক্ষোভকারীরা উত্তেজিত বিক্ষোভকারীদের শান্ত করে। পরে মিছিলটি সোনাডাঙ্গা হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এলে পুলিশ বাধা দেয় ও টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা ইট–পাটকেল নিক্ষেপ করে।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘এ সময় পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটে বিক্ষোভকারীরা আহত হয়। বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে পুলিশ ও বিজিবি পিছু হটে যায়। ছাত্ররা রাস্তায় অবস্থান করে তাদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। বিকাল সাড়ে ৫টায় গল্লামারী এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতেও আগুন দেয়।’

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা