রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার পাইকগাছায় চোখে মুখে সুপার গ্লুর আঠা লাগিয়ে গৃহবধূকে গণধর্ষণ

খুলনার পাইকগাছায় চোখে মুখে সুপার গ্লুর আঠা লাগিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে ৪-৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করতে এসে ওই নারীর ওপর পাশবিক এই নির্যাতন করেছে।

উপজেলার রাড়ুলী গ্রামের ঘটনা এটি।

সোমবার সকালে ওই নারীকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা।

প্রতিবেশীরা জানান, ওই নারীর স্বামী রোববার রাতে ব্যবসার কাজে গড়ইখালীতে ছিলেন। এ সুযোগে ডাকাতরা তার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে গৃহবধূর চোখে মুখে সুপার গ্লু লাগিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে কানের দুল ও নাকফুল ছিঁড়ে নেয়।

এ সময় তারা বাড়ির আসবাব তছনছ করে আলমারি ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকাতদল ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় এ প্রতিবেদন লেখার সময় ওই নারী অজ্ঞান ছিলেন।
তার স্বামী জানান, তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।

সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় ওসি বলেন, ভুক্তভোগী নারী অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক