সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শায় বিজয় র‌্যালি

বেনাপোল প্রতিনিধি: ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় শার্শা উপজেলার নাভারন বাজারে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে মিছিল আকারে র‌্যালিতে অংশ নেন।
ডবজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, মোস্তফা কামাল মিন্টু, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক।
এছাড়াও র‌্যালিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সেলিম হোসেন আশা, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান এবং শ্রমিক দলের নেতা আব্দুল হান্নানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। র‌্যালিটি নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নেতারা বলেন, “এই ঐতিহাসিক দিনকে স্মরণ করে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।”

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন