বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করতে চায় এক শ্রেণির বুদ্ধিজীবী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সরকার প্রধান বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পাচ্ছে না। যদিও এতে অনেকেরই অন্তর জ্বালা আছে। যারা কোনদিন ভোটেও জিততে পারবে না, আর কোনদিন রাজনীতিও করতে পারবে না।

তিনি বলেন, যাদের জনগণের মুখোমুখি দাঁড়ানোর মতো সাহস নেই। আমাদের দেশে সেই ধরনের এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি পেঁচিয়ে জীবিকা নির্বাহ করে। তারা সবসময় এই গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করে।

শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে।

তিনি বলেন, কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গেবিস্তারিত পড়ুন

  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
  • পে স্কেলে উচ্চ পদে কমবে ইনক্রিমেন্ট, বাসা ভাড়াতেও কাটছাঁট
  • আরও ৯০ দিনের ডাকসুর দায়িত্বে সাদিক কায়েমরা, তবে…
  • আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটির প্রতিবেদন
  • ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড রায়
  • ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী