বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালী-আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্য বাস্তবায়নে গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি‘র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে র‌্যালী পূর্ব আলোচনা সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহীনুর চৌধুরী।

র‌্যালী পূর্ব আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারি প্রকৌশলী প্রকৌঃ এম. এম. এ আবু জায়েদ বিন গফুর।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা ইঞ্জিনিয়ার (অব:) প্রকৌ: আবেদুর রহমান, সহ-সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী (অব:) প্রকৌঃ কামরুল আকতার তপু, সাবেক সভাপতি ও সহকারি প্রকৌশলী (অব.) প্রকৌঃ সেলিম সরোয়ার, কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিক ইন: এর সাবেক অধ্যক্ষ প্রকৌঃ শেখ রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা সর. টিএসসির বিভাগীয় প্রধান (আরএসি) প্রকৌঃ শেখ আব্দুল আলিম, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী প্রকৌ. রাশিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপ-সহকারী প্রকৌশলী সাতক্ষীরা পৌরসভার প্রকৌঃ কামরুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী প্রকৌঃ তুষার রায় চৌধুরী, আইডিইবির সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক প্রকৌঃ মোঃ রবিউল ইসলাম, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এর সভাপতি আনিছুর রহমান পলাশ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাকটর (আরএসি) প্রকৌঃ মোঃ ফারুকুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী প্রকৌ. আবু নাঈম প্রমুখ।

র‌্যালীর উদ্বোধক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদক পাল তার বক্তব্যে বলেন, দেশের কাঠামোগত উন্নয়নে সততা, নিষ্ঠা, দক্ষতা এবং বিভিন্ন সেক্টরে বৈষম্যহীন ভাবে কাজ করার কথা বলেন, দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ প্রসংসনীয় ভূমিকা রাখছে উল্লেখ করে সকলকে ধন্যবাদ জানান।

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবির জেলা কার্যালয়ে এসে র‌্যালীর সমাপ্তি হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌ. গোলাম মোস্তফা।

ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন